রাঙ্গামাটির রাজস্থলীতে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ হানিফ সওদাগর (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত এবং ২ জন (মা-সন্তান) আহত হয়েছে।মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে নয়টায় উপজেলার ইসলামপুর জামতলা নামক এলাকায় রাজস্থলী গামী সিএনজির সাথে বাঙ্গালহালিয়া গামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা যাত্রীদের স্থানীয়রা চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়ার পথে ওই মাছ ব্যবসায়ী মারা যান এবং সাথে থাকা দুই যাত্রী মা ঞোনাইচিং মারমা (৩৫) এবং তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমাকে আহত অবস্থায় ভর্তি করা হয়।চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, আমাদের হাসপাতালে রাজস্থলী থেকে সিএনজি দুর্ঘটনায় আহত ২ জন মা এবং সন্তানের চিকিৎসা চলমান রয়েছে। অন্যদিকে হাসপাতালে আনার আগেই নিহত হন মোঃ হানিফ সওদাগর নামের একজন।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা: খসরু
প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা: খসরু

প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার Read more

বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়
বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। প্রতি মণ Read more

দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার

সারাদেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা Read more

বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে
বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার (২৪ মার্চ) বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন