ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। তবে বরগুনার আমতলী অংশে এই মহাসড়কের দুই পাশের ফুটপাত এখন কার্যত অচল। আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে পথচারীদের চলার একমাত্র নির্ভর পথটি। এতে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে।জানা গেছে, ২০০৭ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এই মহাসড়ক নির্মাণ করে। পথচারীদের জন্য দুই পাশে তিন ফুট প্রশস্ত ফুটপাত রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে এই ফুটপাত এখন জঙ্গলে পরিণত হয়েছে। বিশেষ করে শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার ফুটপাতে এমন অবস্থা বিরাজ করছে।২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর মহাসড়কটির গুরুত্ব আরও বেড়ে যায়। প্রতিদিন হাজারো যানবাহন এই রুটে চলাচল করছে। কিন্তু ফুটপাতে গজিয়ে ওঠা আগাছা ও গাছপালা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মূল সড়কে হাঁটতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহুদিন ধরে ফুটপাতের দিকে কোনো নজর নেই কর্তৃপক্ষের। কোথাও ফুটপাতে বড় গাছের শিকড় ছড়িয়ে পড়েছে, কোথাও সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। এসব কারণে বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও শিশুদের চলাচল হয়ে পড়েছে দুর্বিষহ।পথচারী নাজমুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে হাঁটার কোনো উপায় নেই। বাধ্য হয়ে মূল সড়কে নামতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ।’তামান্না সুলতানা, শিক্ষার্থী, বলেন, ‘পথে জঙ্গল থাকায় সাপ-পোকামাকড়ের ভয় থাকে। পোশাক নষ্ট হয়, দুর্ঘটনার আশঙ্কাও থাকে।’ব্যবসায়ী মিলন হোসেন জানান, ‘জঙ্গল পরিষ্কার করে ফুটপাত আবার চলাচলের উপযোগী করতে হবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।’বাসচালক সাদ্দাম মিয়া বলেন, ‘গাড়ি ক্রস করতে গিয়ে ফুটপাত ধরতে হয়। কিন্তু ফুটপাতে এত গাছগাছালি যে বোঝাই যায় না এটা রাস্তার অংশ।’এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, ‘আমি বিষয়টি জানি। অল্প সময়ের মধ্যেই সড়কের দুপাশে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করে পথচারীদের চলাচলের উপযোগী করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় মোট ছয়টি আসনে ভোট কেন্দ্র ৯২৩টি এর মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে Read more

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ

এশিয়া কাপের শুরুটা জয়ে রাঙালেও দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক ইনজুরির কারণে Read more

‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’
‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’

সরকারের মধ্যে একাধিক "ভরকেন্দ্র" থাকার কারণে অনেক সময় শক্ত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর করা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা
হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা

বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি ম্যাচ Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন