কেনিয়ার রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় সরকারবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ জলকামান, কাঁদানো গ্যাস ও গুলি ছোড়ে।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (কেএনসিএইচআর) নিশ্চিত করেছে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পাশাপাশি আগের সপ্তাহে মোটরসাইকেলযোগে লাঠিসহ কিছু ব্যক্তি ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালিয়েছিল শান্তিপূর্ণ মিছিলে। তাদের দাবি, এই হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল।বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলে কেনিয়ার জাতীয় পতাকা এবং গত বছর পুলিশের গুলিতে নিহতদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।এদিকে, মঙ্গলবার (২৪ জুন) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে।বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় একজনের করোনা শনাক্ত
সাতকানিয়ায় একজনের করোনা শনাক্ত

চলতি বছর চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (১৬ জুন) Read more

হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ
হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ

২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর Read more

তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা
তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়ম ও সেবা না দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে Read more

ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৩, ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ
ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৩, ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ

পাবনা সদরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ অক্টোবর) Read more

নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!
নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!

হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান Read more

গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন