বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে।শুক্রবার (২৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হেল্প ডেস্কের তথ্য মতে, ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন— জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।এখন সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। এছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ২৬ হজযাত্রী।গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী
ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী

সাম্প্রতিক সময়ে উত্থাপিত ধর্ষণের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান Read more

সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে

ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’
ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর Read more

মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

যশোর-বেনাপোল সীমান্তে জুলাই মাসের ১০ দিনে বিজিবির অভিযানে ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন