যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সদর উপজেলার নতুনহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে মিলন হোসেন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই খাতুন (৩০)।আহত হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়রা জানান, বেনাপোলগামী প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) নতুনহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে আঘাত করে। এতে মিলন ও জুঁই নামে দুই জন ঘটনাস্থলে মারা যান। আহত দুই জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। প্রাইভেটকারের বেপরোয়া গতি ছিল বলে ধারণা করা হচ্ছে।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আহত দুই জনের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাইভেটকারটি যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নতুনহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেন্ট্রি গাছে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী মিলন হোসেন ও জুঁই খাতুন মারা যান। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে Read more

কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল
কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল

একজন মুসলমানের যেমন দুনিয়াদার হওয়ার সুযোগ নেই, শুধু দুনিয়ার জীবন-সর্বস্ব চিন্তা ভাবনা, কাজকর্ম করার সুযোগ নেই, দুনিয়াবিরাগী হওয়ার শিক্ষাও ইসলাম Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রি, গ্রেফতার ৪
ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রি, গ্রেফতার ৪

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে চার জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন