বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে জানানো হয়, এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসাবধারী গ্রাহকদের বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট সেবা দিতে পারবে। এর মধ্যে অ্যাডভাইজিং, আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো সেবা অন্তর্ভুক্ত। সার্কুলারে আরো বলা হয়, এসব কার্যক্রম পরিচালনার সময় নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো—গ্রাহকের পক্ষে কোনো ধরনের আর্থিক দায় নেওয়া যাবে না, গ্রাহক সেবার বৈধতা নিশ্চিত করতে হবে, লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানি ট্রান্সফার অপারেটর, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট বা কার্ড স্কিম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের হিসাবে রেমিট্যান্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ওবিইউ। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সম্পাদনের অনুমোদনও থাকবে। কোনো রেমিট্যান্স যদি অন্য কোনো ওবিইউ বা ব্যাংকের গ্রাহকের পক্ষে আসে, তবে তা তাৎক্ষণিকভাবে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে স্থানান্তর করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে প্রবাসীদের ব্যাংকিং সেবা নেওয়ার আরও সহজ হবে। দেশের বৈদেশিক লেনদেন কাঠামো আরো আধুনিক ও গতিশীল হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নতুন পরিচয়ে সৃজিত
এবার নতুন পরিচয়ে সৃজিত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। Read more

ভোক্তা অধিকারের অভিযানে টংগিবাড়ির দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযানে টংগিবাড়ির দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লেবেলিং ত্রুটির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির

আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন