ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ৭৪।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৮ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। ১৭০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান।একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ

ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের Read more

যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

যশোরে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। শনিবার(২১ মার্চ) রমজান শেষে দেশটিতে পালিত হচ্ছে ঈদ।দেশটির সরকারি Read more

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন