গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ধর্মের কোনো ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল। সনাতন, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান—যাই বলি না কেন, সবার শরীর কাটলে লাল রক্তই বের হয়। তাই নিজেকে ছোট ভাবার কিছু নেই। এই দেশটা আপনার-আমার সবার। এখানে সবার সমান অধিকার রয়েছে।”বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত প্রায় ৮টার দিকে হাকিমপুর পৌরসভার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে আয়োজিত হরিবাসর (ধর্মসভা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দিরে পৌঁছালে মন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এরপর তিনি কীর্তন শোনার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।মন্ত্রী বলেন, “আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য গড়ে তোলা প্রয়োজন। আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের পাশে থাকবো, আমি আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।” তিনি আরও ঘোষণা করেন যে, তাঁর নির্বাচনী এলাকার চার থানার মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করার নির্দেশ দেন।অনুষ্ঠানে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না এবং পার্সোনাল সেক্রেটারি গোলাম মোস্তফা রঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু এবং মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

হজ উপলক্ষে মক্কায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন
হজ উপলক্ষে মক্কায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

 ‘হজ ২০২৫’-এর জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে মক্কায় একটি বড় আকারের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি Read more

আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি
আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধানের প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ইরান।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের Read more

ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন