ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান২৪ চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত।এদিকে একের পর এক হামলার ঘটনায় ইরাকে মার্কিন উপস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) Read more

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে মুক্ত, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে মুক্ত, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জন জেলেকে Read more

আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম
আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম

সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে তার ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় Read more

পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের
পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন