ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরায় আলোচিত ব্যবসায়ী আলাউদ্দীন হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা Read more

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া
১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ডবয় ও আয়ারা। এসময় প্রতি ছাড়পত্র বাবদ ১শ’ টাকা করে আদায় করছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন