ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। খবর টাইমস অব ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানের স্থানীয় সময় ভোর রাত সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি। তারপরও ইসরায়ের যদি তেহরানের স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে অবৈধ হামলা বন্ধ না করে তাহল আমরাও হামলা অব্যাহত রাখব। তিনি বলেন, আমাদের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত পরেই নেয়া হবে। আরাগচি আরেকটি পোস্টে বলেন, ‘ইসরায়েলের আগ্রাসনের শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান ভোর রাত ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’ তিনি আরও বলেন, ‘ইরানির সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আক্রমণের জবাব শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ Read more

ভুতুড়ে পরিবেশে স্বাস্থ্যসেবা, অব্যবস্থাপনায় ভুগছে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স
ভুতুড়ে পরিবেশে স্বাস্থ্যসেবা, অব্যবস্থাপনায় ভুগছে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট না থাকলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। চিকিৎসক ও Read more

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা Read more

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন