চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো।এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।সোমবার(২৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, গত শনিবার বিকালে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আবদুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।এরই মধ্যে আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নগরীতে বসবাস করতেন। অন্যদিকে রাবেয়া খাতুন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন।জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুনের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। এছাড়া মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা
সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন