রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন বলে জানা যায়।সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ছৈজদ্দিন ফকিরের কবরের পাশে রেললাইন সংলগ্ন পরিত্যক্ত পুকুর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত নজরুল বেপারী (৩২) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ইমানখার পাড়া গ্রামের মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক ছিলেন।স্থানীয়রা জানান, দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইমানখার পাড়া এলাকার ছৈজদ্দিন ফকিরের কবরের পাশে রেললাইন সংলগ্ন পরিত্যক্ত পুকুর পাড়ে স্থানীয় লোকজন সকাল আনুমানিক পৌনে সাতটার দিকে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতে কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে নানান জায়গায় জখমের চিহ্ন রয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।’এদিকে স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় খেজুর গাছে ভরপুর ছিল। শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে Read more

কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৯ জনকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন