নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর রেললাইন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিহতের নাম রাজন আলী। তিনি লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে। পারিবারিক ও স্থানীয়রা জানায়, রাজন আলীর বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। বিয়ের পর থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি। দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাজন আলী কাটা পড়ে নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী মরদেহটি শনাক্ত করেন। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ
১৮ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ

শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১৮ Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

ট্রাম্পকে ‘বহিষ্কার’ করল ইরান
ট্রাম্পকে ‘বহিষ্কার’ করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে Read more

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত Read more

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন