সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন। যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলা অতীতের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা সিইসি এ কে এম নুরুল হুদা ও এই তিন নির্বাচনে ‘জয়লাভ’ করা স্বৈরাচারী শেখ হাসিনার নামেও করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন। আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের গাড়ি আটকে সন্ত্রাসী রাসেলকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ Read more

দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির
দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Read more

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন!
গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন!

সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন