কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজী পাড়ায় আলা উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আলা উদ্দিন সকাল ১০টার দিকে বাড়িতে টমটম থেকে চার্জার খোলার সময় ট্যাংকারে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলা উদ্দিন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজী পাড়া এলাকার কালা মনুর ছেলে বলে জানা গেছে। তিনি এক সন্তানের পিতা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। পরিবার থেকে যোগাযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক Read more

জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাতে ভাষণ দিতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টার Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান

নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর Read more

‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’
‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’

ব্যাংক লোকশান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন