রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এমন দাবি করলেন তিনি। শনিবার (২১ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান উপ-সভাপতি মেদভেদেভ বলেন, একাধিক দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।মেদভেদেভ বলেন, যেসব স্থাপনায় হামলা হয়েছে- সেগুলোতে আঘাত তুলনামূলকভাবে সামান্য হয়েছে বা কোনও গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সম্ভাব্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন কার্যক্রম সম্ভবত অব্যাহত থাকবে ভরেও জানান তিনি।তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতে জড়িয়ে পড়েছে। এবার ‘স্থল অভিযান’ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন যে ইরানি নেতৃত্ব এই হামলার পর রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।ট্রাম্পের সমালোচনা করে মেদভেদেভ বলেন, যিনি নিজেকে ‘শান্তির দূত’ বলে প্রচার করেছিলেন। তিনি আবারও একটি যুদ্ধ শুরু করলেন।তিনি আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টতই বিশ্বে বেশিরভাগ দেশ অবস্থান নিয়েছে।’১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলি শহর ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী Read more

ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের Read more

চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রি নিয়ে দর্শকদের ক্ষোভ, জাতীয় দলের বাজে পারফরম্যান্সে বেশ চাপে রয়েছেন ফারুক। এরই মাঝে ফিক্সড Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন