কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকালে তাঁকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে হোসেনপুর বাজার মিষ্টিপট্রি চৌরাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তাইজুল ইসলাম রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত (০৭ মে) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী রিয়াদ অস্ত্রের মুখে পেয়ে ওই কলেজ ছাত্রীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ওই কলেজ ছাত্রী বাদী হয়ে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ রবিবার (২২ জুন) সকালে তাইজুল ইসলাম রিয়াদকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাইমিনুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হলেও রিপোর্ট পাওয়া সাপেক্ষে চার্জশীট দেওয়া হবে।ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, ‘এর আগে আমি কলেজে যাওয়া আসার পথে অনৈতিক সম্পর্কের জন্য আমাকে প্রায়ই বিরক্ত করতো। তার জন্য আমি তার অভিভাবকের কাছে বিচার দিয়েও বিচার পাইনি। পরে এলাকার মেম্বার ও চেয়ারম্যানদের কাছে বিচার দিলে সে জেদের বশে শেষ পর্যন্ত আমার বাড়িতে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে জোরপূর্বক অস্ত্রের মুখে আমাকে ধর্ষণ করে।’ওই কলেজ ছাত্রী আরও বলেন, ‘আমার মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে, এখন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি প্রশাসনের কাছে ও মৌখিকভাবে একাধিক বিচার চেয়েও বিচার পেলাম না। প্রশাসন যদি আগে থেকে বিচার করতো, তাহলে আমার এ রকম সর্বনাশ হতো না। সেজন্য ওর এমন শাস্তি হোক যেন সমাজের আর কোন নারী জাতির এমন সর্বনাশ না হয়।’ওই কলেজ ছাত্রীর ভাই বলেন, ‘আমার বোন স্থানীয় একটি কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আমার বোনের ধর্ষণকারী তাইজুল ইসলাম রিয়াদের ফাঁসি চাই, যাতে করে এমন বর্বরোচিত ঘটনা আর কোথাও না ঘটে।’ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীর মা কেঁদে ফেলে বলেন, ‘আমার সন্তানের ওপর যে অত্যাচার হয়েছে, তা কোনো মা-বাবার কাছেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণকারীদের এমন শাস্তি হোক যাতে দেশে কেউ আর ধর্ষণ করতে সাহস না পায়।’হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রবিবার বিকালে আসামি তাইজুল ইসলাম রিয়াদকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একমত হওয়া বিষয়গুলোকে চূড়ান্ত রূপ দিতে হবে: আলী রীয়াজ
একমত হওয়া বিষয়গুলোকে চূড়ান্ত রূপ দিতে হবে: আলী রীয়াজ

চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে একমত হবে, তার চূড়ান্ত রূপ দিতে হবে- এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি
মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি Read more

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবির নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় Read more

ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা

ঝোপঝাড়ে বা বড় গাছের ওপর সোনালি সুতোর মতো জড়িয়ে থাকা যে লতাটি আমরা দেখি, তার নাম স্বর্ণলতা। যার কোনো পাতা Read more

সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন