কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনও পদক্ষেপ “যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে”।এমন অবস্থায় সিন্ধু নদের পানি ইস্যুতে আবারও কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান যেকোনও মূল্যে পানির অধিকার রক্ষা করবে। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।শেহবাজ শরিফ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং পাকিস্তান যে কোনো মূল্যেই নিজের পানির অধিকার রক্ষা করবে।শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। আলাপে তিনি আবারও নিশ্চিত করেন, সন্ত্রাসবাদের যেকোনও ধরনের বিরুদ্ধে পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেন, ভারতশাসিত কাশ্মিরের পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং, গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।তিনি আরও বলেন, পেহেলগাম ঘটনার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত।পেহেলগাম হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপ নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেহবাজ বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনও ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে।প্রসঙ্গত, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা আশেক মাহমুদ (৫০) নামে এক মেম্বারকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে Read more

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুক্রবার (৪ এপ্রিল) Read more

জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) Read more

ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার

পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে Read more

ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য
ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য

ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের শত্রু নয় বরং পুরো মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন