ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন।রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন থেকে নিহত সাবিনা আক্তার ও তার স্বামীর মোবাইল ফোন বন্ধ ছিল। সন্দেহবশত স্বজনরা তাদের বাসায় খোঁজ নিতে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ ঘর দেখতে পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে বোনজামাই স্বপন মিয়া পালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”ভাড়াটিয়া বাসার মালিক আল-আমিন খান নয়ন জানান, “সাবিনা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।”ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম

ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি Read more

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে Read more

৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার
৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার

প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল গ্রহণ করেছে। এরমধ্যে জরুরি তথ্যসেবা Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন