টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় আয়োজন করা হলো দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। রোববার (২২ জুন) নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।সকালে ফেস্টুন উড়িয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, সুমন আলী, মেহেদী হাসান এবং সহকারী কোচ সেলিম হোসেন সরদারসহ অন্যরা।দিনব্যাপী এই উৎসবে স্টেডিয়ামটি মুখর ছিল ক্ষুদে ক্রিকেটারদের চিৎকার, সাদা পোশাকে বল ও ব্যাটের টকটকে শব্দে। নওগাঁর বিভিন্ন স্কুল থেকে আগত খেলোয়াড়রা দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ছয়টি দলে অংশ নেয় প্রতিযোগিতায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অংশ নেওয়া এক স্কুলপড়ুয়া ক্রিকেটার রাব্বানী বলেন, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই, বিশেষ করে টেস্টে। সাদা পোশাকে খেলাটা আমার স্বপ্ন। মুশফিকুর রহিম আমার আইডল। আমি তার মতো হতে চাই।’আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করতেই এমন আয়োজন করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই
জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই

জিওগ্রাফিকাল আইডেনটিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দুধের কাঁচা টক দধি ‘মইষা Read more

নাটোর-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন দুলুর স্ত্রী ছবি
নাটোর-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন দুলুর স্ত্রী ছবি

নাটোর-২ আসনে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম Read more

কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা
কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা

কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন মাস্টারের পদায়ন এবং সংস্কারসহ বিভিন্ন দাবী আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের জনগণ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় Read more

৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন করে ৪১ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’
‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’

বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন