ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন-গুরিয়ন বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইসরাইলের সবচেয়ে বড় ৩টি বিমানসংস্থা—এল আল, ইসরাইল এয়ারলাইনস, আরকিয়া ও ইসরায়ার ঘোষণা করেছে যে, তারা দেশের ভেতরে ফেরত আসার ফ্লাইটগুলো আপাতত স্থগিত করছে।বিমানসংস্থা এল আল জানায়, তারা ২৭ জুন পর্যন্ত পূর্বনির্ধারিত সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্তও বাড়িয়েছে।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য মতে, ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিভিন্ন এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে।এর আগেই ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে চলছিল অনেক ফ্লাইট।এদিকে চলমান অনিশ্চয়তার কারণে ইসরাইলি বিমানসংস্থা ইসরায়ার ঘোষণা করেছে, তারা ৭ জুলাই পর্যন্ত সব ফ্লাইটের টিকিট বিক্রি স্থগিত করছে।এ সময়ের মধ্যে যাদের ফ্লাইট সংরক্ষণ (রিজার্ভেশন) রয়েছে, তারা বিনা ফিতে তাদের যাত্রা বাতিল করতে পারবেন। বাতিল করা যাত্রার জন্য যাত্রীরা পূর্ণ অর্থের একটি ক্রেডিট ভাউচার পাবেন, যা আগামী দুই বছর পর্যন্ত যেকোনো ইসরায়ার ফ্লাইটে ব্যবহারযোগ্য হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা নিয়ে গড়িমসি
ভূঞাপুরের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা নিয়ে গড়িমসি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে বহাল তবিয়তে রয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান Read more

‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

বিশ্ব আলোকচিত্র দিবস আজ
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন