গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুরের মেট্রোপলিটন আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে আনা হয়। রোববার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩–এ ওই চারজনকে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।এসব মামলায় সাবেক আইনমন্ত্রী মোঃ কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের পুলিশ প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আদালতে শুনানি শেষে আসামিদের ফের পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর Read more

পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১
পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন