একে একে করেছেন তিনটি বিয়ে। এরপরে চতুর্থ বিয়ের খায়েশ জাগলে সেটিকেও সম্ভব করতে পিলে চমকানোর জালিয়াতির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার শাহজাহান (৫৭) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে৷ তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে সনদ নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সনদ দিয়ে ভোটার তালিকায় স্ত্রীকে মৃত দেখানো হয়। তবে শেষমেশ তার সকল জারিজুরি ফাঁস হয়েছে তৃতীয় স্ত্রীর কাছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে তৃতীয় স্ত্রী সীমা আক্তার (৩৮) তার স্বামী, ফতুল্লার কুতুবপুরের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু এবং সনদের তথ্য সংগ্রহকারী শারমিন আক্তারের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার শিয়াচর এলাকার মৃত. ইউনুস ঢালীর ছেলে শাহজাহানের সাথে ৯ বছর পূর্বে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাকে বিয়ের আগে শাহজাহান আরো দুটি বিয়ে করেছেন। পর্যায়ক্রমে নানা কৌশলে ওই দুই স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করেন শাহজাহান। পরে পূর্বের বিয়ে গোপন রেখে সীমাকে বিয়ে করেন। এখন সীমাকে মৃত দেখিয়ে চতুর্থ বিয়ে করতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের তথ্য সংগ্রহকারী শারমিন আকতারের মাধ্যমে ৯নং ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর কাছ থেকে মৃত সনদ গ্রহণ করেন শাহজাহান। সেই সনদ উপজেলা নির্বাচন অফিসে দাখিল করে ভোটার তালিকায় সীমা আক্তারকে মৃত দেখায়। বিষয়টি সীমা জানতে পেরে নির্বাচন অফিসে যোগাযোগ করে মৃত্যু সনদ সংগ্রহ করে থানায় অভিযোগ করেন।এ বিষয়ে কুতু্বপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু বলেন, ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহকারী শারমিন প্রতিদিনই শতশত লোকের আবেদনে সই স্বাক্ষর নিতেন। তিনি প্রতিটি আবেদন যাচাই বাছাই করে আমার কাছে নিয়ে আসতেন। তাকে বিশ্বাস করে সই স্বাক্ষর করে দিতাম। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে শাহজাহানের আবেদনে সীমাকে মৃত দেখিয়ে সই স্বাক্ষর নিয়েছেন শারমিন। বিষয়টি নির্বাচন কমিশন অফিসে আলোচনা করে সমাধান করবো।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সীমা আক্তারের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। তদন্তের পর মামলা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য মুগলার মারমাসির উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত
কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে ২ বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং Read more

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী Read more

মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন
মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন