নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিংড়া ফেরিঘাটে অবস্থিত সিংড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহাব সেন্টার)-এর অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা রায়হান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক দাউদার মাহমুদ, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল প্রমূখ।সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।এসময় রিহাব সেন্টারের নির্বাহী পরিচালক নুর মোহাম্মাদ হাসু জানান, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত Read more

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

ভারত আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি আইসিসি
ভারত আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি আইসিসি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের Read more

বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা  প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!
নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন