আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। দেশের ৩৭টি প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ পাঠাতে পারবে। এসব মাছ রপ্তানির ন্যূনতম মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ ডলার।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।তবে মাছ রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শর্তগুলো হলো—রপ্তানি নীতি ২০২৪-২৭-এর বিধিবিধান মেনে রপ্তানি করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। পরবর্তী আবেদনের সময় আগে অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রপ্তানির পরিমাণসংক্রান্ত সব তথ্য-প্রমাণ দাখিল করতে হবে।বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রপ্তানি করা যাবে না। প্রতিটি পণ্য চালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত করবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনোভাবেই নিজে রপ্তানি না করে সাবকন্ট্রাক্ট দিতে পারবেন না। সরকার প্রয়োজনে যেকোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।৮ সেপ্টেম্বর ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। ওই আদেশেই প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করে সরকার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ হাজার ৫২৫ টাকা।এরপর নানা সমালোচনা শুরু হয়। কারণ, দেশের বাজারে এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ মাছের দাম ন্যূনতম ২ হাজার ১০০ টাকা। কিছুটা বড় আকারের ইলিশ মাছ কিনতে লাগছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা কেজি পর্যন্ত। সমালোচনার মুখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, কোনো চাপে পড়ে নয়; বরং ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকের কম।জানা যায়, গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো। গতবার সব মিলিয়ে ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু Read more

চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড
চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি
ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার Read more

‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’
‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের Read more

‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’
‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি। আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন