গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত ৪০টি ড্রোন।তবে এসব ড্রোনের ৯৯ শতাংশকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।শুক্রবার এক বিবৃতিতে আইএএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশ অর্থাৎ ৪৭০টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি।”অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।এদিকে শুক্রবার রাতে ইরানে অভিযান চালিয়েছে আইএফও। সেই অভিযানে নিহত হয়েছেন ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)-এর ড্রোন ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি। সূত্র : আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।শুক্রবার (২৯ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক Read more

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত
দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে Read more

নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন