স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানান। গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক হিসেবে সুপরিচিত সানচেজ জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, “এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হলেও এটি কোনো চূড়ান্ত পরিণতি নয়। বরং এটি মাত্র শুরু।সানচেজ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে। জাতিসংঘে অন্য রাষ্ট্রগুলোর মতো সমান মর্যাদায় ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’সানচেজ আরো বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের অবিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’বামপন্থী স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার অন্যতম সমালোচক।আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতিমধ্যেই গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। সানচেজকে নিয়ে এমন মন্তব্য করার পর, স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে তলব করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত ও আরেকজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১০ Read more

মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব Read more

১৪ জুলাই থেকেই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়: নাহিদ ইসলাম
১৪ জুলাই থেকেই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়: নাহিদ ইসলাম

গত বছরের ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

“সাংবাদিকতা আজ আর সুশীল সমাজের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি পৌঁছে গেছে কিছু অপরিপক্ক, অজ্ঞ ও মানহীন ব্যক্তির করায়ত্তে। একশ্রেণির লোক Read more

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’
‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন Read more

মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং
মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং

মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন