ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরো অন্তত তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের জানান, ইরানের বিরুদ্ধে আগামী তিন সপ্তাহের জন্য বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং এর পরেও আরো দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। খবর রয়টার্সের।ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং নিরাপত্তা কাঠামোর ওপর হামলা চালিয়ে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করার ক্ষমতা দুর্বল করা।শোশানি বলেন, “আমরা চাই এই সরকারকে যতটা সম্ভব দুর্বল করে দিতে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার সব সক্ষমতা কমিয়ে দিতে।” তিনি আরো জানান, ইরানের ভেতরে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে।এদিকে, সোমবার ইসরায়েলি বাহিনী রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। একই সময়ে ইরানের ড্রোন হামলার কারণে সাময়িকভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আঘাত হানে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং এর শেষ কবে হবে তা স্পষ্ট নয়। এরই মধ্যে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হওয়া গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রোববার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানান, যাতে এই গুরুত্বপূর্ণ নৌপথ আবার চালু করা যায়।তিনি সতর্ক করে বলেন, যদি ন্যাটোর সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে, তাহলে জোটটির ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে। তবে মিত্র দেশগুলো তার আহ্বানে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে; তারা কূটনৈতিকভাবে সংকট সমাধানের পক্ষে মত দিলেও সামরিক পদক্ষেপ নিয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা Read more

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার
সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের তামাশা, গড়িমসি আর প্রশাসনিক নিস্ক্রিয়তার অবসান ঘটিয়ে Read more

হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন