মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। নিহতের ছেলে মো. ইয়াসিন জানান, রাতের নিজ বসতঘরে বেসিনে কাজ করছিলেন তার মা। এ সময় বিষাক্ত সাপ তার মায়ের পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মা মৃত্যুকোলে ঢলে পড়েন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন জানান, সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষ প্রতিষেধক অ্যান্টিভেনম রয়েছে বলে দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিস্কুক খাওয়ার দিন
আজ বিস্কুক খাওয়ার দিন

কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল Read more

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন Read more

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন