ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইসরায়েল ইরানে হামলা করেছে বলে উল্লেখ করেন তিনি।আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলন শুরু হয়েছে। সেখানে দেওয়া বক্তব্যে এরদোয়ান ইরানে হামলার জন্য ইসরায়েলের কড়া সমালোচনা করেন।ইসরায়েলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোয়ান বলেন, “ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভন্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।”“বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ— আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।”গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় Read more

৭ বছর পর কাবার সাবেক ইমাম কারামুক্ত হলেও পায়ে থাকছে বিশেষ যন্ত্র
৭ বছর পর কাবার সাবেক ইমাম কারামুক্ত হলেও পায়ে থাকছে বিশেষ যন্ত্র

সাত বছর কারাভোগের পর মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। তবে এখনও তিনি গৃহবন্দি অবস্থায় Read more

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর Read more

বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা
বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর Read more

আস্থা, ঐক্য ও গণতান্ত্রিক পুনর্নবীকরণের সন্ধিক্ষণে বাংলাদেশ
আস্থা, ঐক্য ও গণতান্ত্রিক পুনর্নবীকরণের সন্ধিক্ষণে বাংলাদেশ

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এক বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন