চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ এক ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় মান্নানের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দম্পতি হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা মো: ইউনুছ আহম্মদের ছেলে, বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হিমছড়িপাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০)।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ডাকাতি করে পালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার (২১ জুন) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ জুন) ডাকাতি মামলার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দম্পতি ওই ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে গায়ের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে আসাদ মিয়া নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) বেলা ২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন