মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল বাসার গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮০ ণাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।সিরাজুল ইসলামের ছেলে মামুন (৩৬) বলেন, ‘ডাকাতরা জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে । তারা মূল গেট খুলে ২০/২৫ জন রুমে ঢুকে বাবা মাকে বেধে পিস্তল মাথায় ধরে রাখে। আমার মা ভয়ে তাদের হাতে চাবি দিলে তারা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে যায়। এ সময় তারা তিনটি মোবাইল ভেঙে ফেলে। যাওয়ার সময় বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যায় আমাদের ক্ষমা করে দেন আমরা চাপে পড়ে এই কাজটি করতে বাধ্য হয়েছি।’গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি। অতি দ্রুত ডাকাতচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নিবো।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ Read more

চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ (৩১) Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন