সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশের সুবিধা দেবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস-এর মোবাইল অ্যাপে ফিচারটি চালু করা হয়েছে। ভবিষ্যতে এটি মেসেঞ্জারসহ অন্যান্য ফিচারেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।কী এই পাসকি: পাসকি হলো FIDO (Fast Identity Online) অ্যালায়েন্সের আওতায় গঠিত এক ধরনের ক্রিপ্টোগ্রাফিক কী, যা ডিভাইসেই নিরাপদভাবে সংরক্ষিত থাকে। পাসওয়ার্ডের মতো এটি অনুমানযোগ্য বা চুরি হওয়ার ঝুঁকিতে পড়ে না। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়, যা ফিশিং, ব্রুট ফোর্স অ্যাটাক বা ক্রেডেনশিয়াল স্টাফিংয়ের মতো আক্রমণ ঠেকাতে সক্ষম।ব্যবহারকারী যখন ফেসবুকে পাসকি দিয়ে লগইন করবেন, তখন তার ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহার করা হবে। তবে এসব বায়োমেট্রিক তথ্য ফেসবুকের সার্ভারে পাঠানো হবে না, বরং সব যাচাইকরণ সম্পন্ন হবে ব্যবহারকারীর ফোনেই।ফেসবুকে পাসকি চালু করবেন যেভাবে: ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ গিয়ে পাসকি ফিচারটি চালু করা যাবে। এছাড়া লগইনের সময় অ্যাপ থেকেই পাসকি সেটআপের জন্য প্রম্পট আসতে পারে।একবার পাসকি সক্রিয় করলে এটি একটি নির্দিষ্ট নাম পাবে, যা ব্যবহারকারীর ই-মেইল বা মোবাইল নম্বরের ভিত্তিতে তৈরি হবে এবং পরে পরিবর্তনযোগ্য হবে না, এমনকি তথ্য আপডেট করলেও নয়।ওয়েব ভার্সনে এখনই নয়: এই সুবিধা এখন পর্যন্ত কেবল মোবাইল অ্যাপে সীমাবদ্ধ। যারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন, তাদের এখনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।তবে যাদের ডিভাইস পাসকি সাপোর্ট করে না, তারা চাইলে আগের মতো পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমেও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই পদক্ষেপ অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বায়োমেট্রিক ও পাসওয়ার্ডহীন প্রযুক্তি যে ভবিষ্যতের দিক নির্দেশ করছে, সেটি এখন অনেকটাই স্পষ্ট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

টাকা না পাওয়ায় বাবার সঙ্গে অভিমান করে সাকিব মন্ডল (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) Read more

দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব
দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি
‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ের বাড়িতে হানা দিয়ে 'ডিবি পুলিশ' পরিচয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। Read more

কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা
কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে 'কুইন্স কেয়ার  সার্ভিস' চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন