পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। খবর সামা টিভিপাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ।উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু খালি ট্রাকগুলোকেই আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আফগান চালকদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক।সূত্র জানায়, ইসলামাবাদে আফগান দূতাবাসে পাঠানো আনুষ্ঠানিক বার্তার পর তোরখাম সীমান্তও আগামীকাল একই শর্তে খুলে দেওয়া হতে পারে। তবে গুলাম খান, আঙ্গুর আড্ডা ও খারলাচি সীমান্তপথগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।তবে শুধু আফগান শরণার্থী বহনকারী ট্রাকগুলোকেই চমন সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, নিয়মিত বাণিজ্য ও পদচারী চলাচল এখনো বন্ধ রয়েছে।দেশব্যাপী শরণার্থী প্রত্যাবাসন জোরদারখাইবার পাখতুনখওয়ায় শরণার্থী শিবিরগুলো বন্ধ করার পর দেশজুড়ে আফগান নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। শুধু অক্টোবর মাসেই ৬৭,৬০১ জন আফগান নাগরিক স্বদেশে ফিরে গেছেন, যার মধ্যে ১৯ অক্টোবর একদিনেই ফিরেছেন ২,০৫৬ জন।মোট হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন—এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ‘প্রুফ অব রেজিস্ট্রেশন’ কার্ডধারী এবং ৮০ হাজার ‘আফগান সিটিজেন কার্ড’ ধারক।আজাদ কাশ্মীরে ১৮ নভেম্বরের মধ্যে উচ্ছেদের নির্দেশআজাদ জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ সব আফগান নাগরিককে ১৮ নভেম্বরের মধ্যে অঞ্চলটি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। পুলিশ, সিটিডি ও স্পেশাল ব্রাঞ্চকে শরণার্থীদের তালিকা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সময়সীমার পরও যদি অবৈধ বিদেশিরা অবস্থান করে, তবে তাদের জোরপূর্বক বহিষ্কার করা হবে।ইসলামাবাদে পুলিশের ওপর হামলার পর গ্রেফতার ১৭ আফগান নাগরিকএক পৃথক ঘটনায়, ইসলামাবাদের বারি ইমাম এলাকায় পুলিশের অভিযানের সময় হামলার অভিযোগে ১৭ আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে চারজন পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে একজন থানার ওসি ও এক নারী কনস্টেবল রয়েছেন।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের শিগগিরই নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।চার দশকের আতিথেয়তার অবসানপাকিস্তানের প্রায় চার দশকব্যাপী আফগান শরণার্থী আতিথেয়তার যুগ শেষের পথে। কর্তৃপক্ষ বলছে, এটি ‘সম্মানজনক ও সংগঠিত প্রত্যাবাসন প্রক্রিয়া’, যা অবৈধভাবে থাকা শেষ ব্যক্তিটিকেও ফেরত পাঠানো না পর্যন্ত অব্যাহত থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার উদ্যোগ
সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার উদ্যোগ

জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশের Read more

রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক
১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) Read more

১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ Read more

চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাঁটি এলাকায় একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন