কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মো. হাবিবুল্লাহ (৪৬) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (২০ জুন) চরফারদী ইউনিয়নের গাংধোয়ারচর এলাকায় জুমার নামাজের আগে মসজিদে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ গাংধোয়ারচর গ্রামের মৃত শামছউদ্দিন ছেলে। তিনি ইতালির সিসিলে থাকতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফিরেছেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত (২২ মে) এলাকায় ছোট বাচ্চাদের একটা ঝগড়া হয়। সেই ঘটনাটি মিমাংশার চেষ্টা চালান হাবিবুল্লাহ। কিন্তু সমাধান হয়নি। আজ দুপুরে স্থানীয় হেলাল, মুখলেছসহ ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র, রড এবং পাইপ নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি পিটিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী Read more

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন ফটকে এ ঘটনা Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোটের জন্য ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (৮ অক্টোবর) সকালে Read more

মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন