এবার ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল তেহরান।ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছেন। ইরানি ক্ষেপণাস্ত্র জীবন বিজ্ঞান এবং পদার্থবিদ্যাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাত করার পর তা স্পষ্ট।রোববার (১৫ জুন) ভোরে ইসরায়েলের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে হামলায় কেউ নিহত না হলেও মিসাইলটি ক্যাম্পাসের একাধিক ল্যাব উড়িয়ে দেয়। অবকাঠামোগত ব্যাপক ক্ষতি ছাড়াও মিসাইল হামলা বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে। এ হামলা ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে, তারা এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু।আণবিক কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনার বলেন, আমার ল্যাবটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তারা ইসরায়েলে বিজ্ঞানের মুকুটের রত্নকে ক্ষতি করতে সক্ষম হয়েছে।এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে।দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার
সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি Read more

পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত Read more

কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর
কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর

গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা Read more

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ

ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো Read more

x
x

Hacked by CoupDeGrace

যশোরের শার্শা ও নরেন্দ্রপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার
যশোরের শার্শা ও নরেন্দ্রপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার উলাশি ও সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন