প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান ঝরে যাওয়া এবং অধিকাংশ ধান চিটায় পরিণত হওয়ায় কৃষকরা আশানুরূপ ফলন পান না। এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে আশার আলো দেখাচ্ছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার। তার গবেষণা বোরো ধানের হেলে পড়া কমাতে ও ফলন বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর অর্থায়নে পরিচালিত এই গবেষণায় কৃষি রসায়ন বিভাগের পিএইচডি ও মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা কাজ করছেন।অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার জানান, ঝড়-বাতাসে ধান গাছ হেলে পড়ার কারণে প্রচুর পরিমাণ ধান নষ্ট হয়, কৃষক ক্ষতির সম্মুখীন হয়। আমি এই সমস্যা সমাধানে ধান গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করার জন্য ‘গ্রোথ রিটার্ড’ ব্যবহার করেছি।গবেষণা থেকে দেখা গেছে, গ্রোথ রিটার্ড প্রয়োগের ফলে ধানগাছগুলো খাটো হচ্ছে। এর ফলে গাছ হেলে পড়ার সম্ভাবনা কমে যাচ্ছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, খাটো হওয়ার কারণে গাছের চার পাশে অত্যাধিক ‘কুশি’ বা নতুন চারা গজাচ্ছে। সাধারণত একটি ধান গাছে ১০-১৫টি কুশি গজালেও, এই পদ্ধতিতে ৪০-৫০টি পর্যন্ত কুশি আসছে এবং প্রতিটি কুশিতেই ধানের শীষ বের হচ্ছে।ড. বিকাশ এর কার্যকারিতা ব্যাখ্যা করে বলেন, ধান গাছ লম্বা হলে বাতাস বা বৃষ্টিতে হেলে পড়ে, ড্রেনগুলো নষ্ট হয়ে যায় এবং চূড়ান্ত উৎপাদন কমে যায়। কিন্তু আমাদের এই পদ্ধতিতে গাছ খাটো থাকার কারণে বাতাসে হেলে পড়ে না, গ্রেইন নষ্ট হয় না এবং উৎপাদন কয়েকগুণ বেড়ে যাচ্ছে।গ্রোথ রিটার্ড প্রয়োগের মাত্রা নিয়ে গবেষণার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, আমার গবেষণা থেকে দেখেছি, গ্রোথ রিটার্ডের যত ডোজ আমি দিচ্ছি, ততই গাছগুলো ছোট হচ্ছে। তবে আমরা বেশি ছোটতে যাব না, কারণ এতে ধানের গ্রেইন কমে যায়। কুশিগুলোতে শীষ এলেও শীষে গ্রেইনের সংখ্যা কমে যেতে পারে।তিনি আরও জানান, গবেষকরা এমন একটি সর্বোত্তম মাত্রা খুঁজে বের করেছেন যেখানে কুশির সংখ্যা, শীষের সংখ্যা এবং প্রতিটি শীষে গ্রেইনের সংখ্যা সর্বোচ্চ থাকে, পাশাপাশি গাছের উচ্চতাও যথেষ্ট ছোট থাকে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, উঁচু গাছের তুলনায় খাটো গাছে পোকার উপদ্রব অনেক কম দেখা যাচ্ছে।এই গবেষণার ফলাফল কৃষকদের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন তিনি। বলেন, “লম্বা গাছ হেলে পড়লে ধান ঝরে যায়, শীষ পানিতে ডুবে গিয়ে চিটায় পরিণত হয় এবং উৎপাদন কমে যায়। আমাদের গবেষণা অনুযায়ী, এই পদ্ধতি প্রয়োগে বিঘা প্রতি সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ টাকা খরচ বাড়তে পারে। কিন্তু খরচের তুলনায় কৃষকের লাভ অনেক বেশি হবে, কারণ ধান গাছ হেলে না পড়ায় ধান নষ্ট হবে কম, সাথে অতিরিক্ত কুশি ও অতিরিক্ত ধান পাওয়া যাবে। এতে কৃষকরা উল্লেখযোগ্যভাবে অধিক ফলন পাবেন।প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রোথ রিটার্ড চারা অবস্থায় প্রয়োগ করা হয়, তখন থেকেই গাছ খাটো হতে শুরু করে। এর ২০ দিন পর আবার প্রয়োগ করলে গাছের উচ্চতা আরও কমে যায় এবং নতুন নতুন কুশি গজাতে শুরু করে।তিনি আরো বলেন, গাছের উচ্চতা বৃদ্ধিতে যে বায়োমাস কাজে লাগতো, সেটা এখন কুশি গজাতে কাজে লাগছে। তবে, বেশি কুশি জন্মানোর ফলে গাছে সারের চাহিদাও বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করলে প্রত্যেক কুশি থেকে সুস্থ শীষ পাওয়া যাবে। অর্থাৎ, বেশি ধান পেতে গেলে খাদ্যের (সারের) পরিমাণও বেশি দিতে হবে।এই গবেষণাটি দেশের বোরো ধান চাষে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং কৃষকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা লাঘবে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা
কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা

নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কুমিল্লার Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন