জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।রোববার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন।একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের প্রসঙ্গে টেনে রুমিন ফারহানা স্পিকারকে বলেন, ‘এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন; আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি।’ তিনি বক্তব্যটি ঘিরে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।জবাবে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, আপনি রুলস অব প্রসিডিউর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।’সম্প্রতি আমির হামজার একটি দেড় ঘণ্টার ভিডিও ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা।ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’তবে আমির হামজা কখন এবং কোথায় এই মন্তব্য করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। Read more

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর
চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল Read more

নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৮ জুলাই) Read more

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন