গত এক সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে। এর ফলে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মেগা)’ প্রচারণাতেও বিভক্তি দেখা দিচ্ছে।এদিকে, মঙ্গলবার (১৭ জুন) কানাডায় জি-সেভেন সম্মেলন থেকে হঠাৎ ওয়াশিংটন ফিরে যাওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে গেছে। অথচ মার্চে তারই গোয়েন্দাপ্রধান টুলসি গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না।কীভাবে অবস্থান বদলেছে: চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ‘ম্যাক্সিমাম প্রেসার’ নীতি পুনরায় চালু করেন, তবে চলমান সংঘাতে সামরিক হুমকির চেয়ে আলোচনাকে অগ্রাধিকার দেন। উপসাগরীয় দেশগুলোতে সফরকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি প্রায় চূড়ান্ত। অন্যদিকে ১৭ মে  হুতির হামলা নিয়ে ইরানকে আক্রমণাত্মক বার্তা দেন। ২৮ মে নেতানিয়াহুকে ইরান আক্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেন। শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরান আক্রমণ করলে মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র জড়িত নয়।১৭ জুন ট্রাম্প নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে-এ ইরানকে ‘শর্তহীন আত্মসমর্পণ’ করতে বলেন ও খামেনেয়িকে ‘সহজ লক্ষ্য’ বলে উল্লেখ করেন। ১৮ জুন হোয়াইট হাউজের বাইরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি হয়তো করব, হয়তো করব না — কেউ জানে না আমি কী করব।’ ট্রাম্পের এই দোদুল্যমান অবস্থান তার মূল মেগা সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। তারা মনে করেন, নতুন কোনো যুদ্ধে জড়ানো ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বিরোধী।ইরানের কড়া জবাব: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে (ওয়াশিংটনের) অপূরণীয় ক্ষতি হবে। ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তবে আইএইএ বা যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কোনো অস্ত্র তৈরির প্রমাণ পায়নি।এর  আগে ২০১৮ সালে ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপর ইরান ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।সম্প্রতি ট্রাম্পের বক্তব্য ও সিদ্ধান্তগুলোর মধ্যে কোন ধারাবাহিকতাই নেই। কখনো চুক্তির কথা বলেন, কখনো যুদ্ধের হুমকি দেন। এতে বিভ্রান্ত হচ্ছে বিশ্ব, এবং তার নিজের ভোট ব্যাংক ও সমর্থককেরাও দোটানায় পড়ছে। ইরান বরাবরের মতোই বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইসলাম ধর্ম অনুযায়ী অস্ত্র উৎপাদন হারাম।সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) Read more

পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে ছত্তার Read more

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা
টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা

গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে Read more

ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে দ্বিপক্ষীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন