চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশ বিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাজমুল আরেফিন কিরণ (৩৩) চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন করেন।এর আগে বৃহস্পতিবার সকালে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনা সদস্যরা। অভিযানে তার বাড়ি থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা
ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রবিবার (২৫ মে) দুপুর থেকে Read more

ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি
সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক Read more

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।ফিলিপাইনের সরকারি Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)

কর্ম ব্যস্ততার এই শহরে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়তো সবার হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন