ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই ম্যাচে খেলতে পারেননি দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। পরে ম্যাচটিও জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার এমবাপেকে নিয়ে স্প্যানিশ জায়ান্টদের দুশ্চিন্তা আরও বেড়েছে। পেটের কিছু সমস্যায় হাসপাতালে যেতে হয়েছে তাকে।যুক্তরাষ্ট্রের মাটিতে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের চলমান এই আসর। নিজেদের প্রথম ম্যাচে আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। আসরের শুরুতেই পয়েন্ট খোয়ানোয় তাই নতুন কোচ জাবি আলোনসোর অসন্তুষ্টিও প্রকাশ পেয়েছে। এদিকে, প্রথম ম্যাচের পর এমবাপের অসুস্থতা বেড়ে যাওয়া রিয়ালের জন্য আরও উদ্বেগের। দ্বিতীয় ম্যাচের একাদশে তিনি ফিরবেন কি না সেই নিশ্চয়তাও এখনও মেলেনি।আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘মারাত্মক গ্যাস্ট্রোএনটেরিটাইসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ চিকিৎসা চলছে।’ এমবাপে পেটের কিছু প্রদাহে ভুগছেন। গ্যাস্ট্রোএনটেরিটাইসে অন্ত্রে সংক্রমণ হয়, যার কারণে বমি ও ডায়রিয়া হতে পারে।আগামী সোমবার বিশ্বকাপের পরবর্তী ম্যাচে রিয়াল পাচুকার মুখোমুখি হবে। সেই ম্যাচে এমবাপে ফিরবেন কি না সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। গত গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেন এই তারকা ফরোয়ার্ড। নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেন এমবাপে। যদিও লস ব্লাঙ্কোসরা এই মৌসুমটি শিরোপাহীন কাটিয়েছে। ইউরোপীয় প্রতিযোগিতা ছাড়াও স্প্যানিশ সব লিগেই তারা টাইটেল হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। যদিও এমবাপে যোগ দেওয়ার পর রিয়াল জিতেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।এদিকে, নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাঠে নেমেছে ক্লাব বিশ্বকাপে। এই টুর্নামেন্ট দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির দায়িত্ব নিলেন দলটির সাবেক স্প্যানিশ মিডফিল্ডারি জাবি আলোনসো। মৌসুম শেষ করেই সাবেক কোচ কার্লো আনচেলত্তি রিয়াল ছেড়ে দায়িত্ব নেন ব্রাজিল জাতীয় দলের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা
শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ইদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা
রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ Read more

কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব
কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব

সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। দুনিয়ার জীবনে সন্তান যেমন চোখের শীতলতা ও দুর্বলতায়, বার্ধক্যে ভরসা হয়, সন্তানকে নেক মানুষ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন