রাজবাড়ীর পাংশায় জামাতা কর্তৃক শ্বশুড়কে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা মো. দাউদ মন্ডল তার ভাই ভাই মোঃ নাজমুল মন্ডল ও পিতা: মোঃ মিজান মন্ডলকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।নির্বাতনের শিকার ওই শ্বশুড়ের নাম মো. সাইদুল প্রামানিক। তিনি একই গ্রামের মো. লিয়াকত প্রামানিকের ছেলে।আটককৃতরা হলেন, অভিযুক্ত জামাতা মোঃ দাউদ মন্ডল, তার ভাই মোঃ নাজমুল মন্ডল ও পিতা: মোঃ মিজান মন্ডল।স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধক নেওয়ার কথা বলেন ২০২৮ সালে ভাগ্নে দাউদ মন্ডলের কাছ থেকে ১ লাখ টাকা নেন তার মামা মো. সাইদুল প্রামানিক। টাকা নেওয়ার এক বছর পার হয়ে গেলেও জমি দিতে পারেন না তার মামা মো. সাইদুল প্রামানিক। পরে নিজ মেয়েকে ভাগ্নে দাউদ মন্ডলের সাথে বিয়ে মামা মো. সাইদুল প্রামানিক। পরে মামা ভাগ্নের সম্পর্ক গড়ায় জামাই-শ্বশুড়ে। তবে পাওনা টাকা ছাড় দিতে রাজি নয় জামাতা দাউদ মন্ডল। বিয়ের ৫ বছর পেরিয়ে গেলেও জামাইকে সেই টাকা ফেরৎ দেয়নি শ্বশুড়। এই টাকাকে কেন্দ্র করে দাউদের সংসারে অশান্তির শৃষ্টি হয়। পরে উত্তেজিত হয়ে শশুড়কে ধরে একটি সুপারি গাছের সাথে সঙ্গে বেঁধে রাখে নির্যাতন করেন জামাতা দাউদ মন্ডল। খরব পেয়ে ঘটনাস্থলে এসে দাউদের শ্বশুড়কে উদ্ধার করেছে পুলিশ।দাউদ মন্ডলের মা ও সাইদুল ইসলামের বোন বলেন, আমার ভাই অনেক দিন আগে টাকা নিয়েছে। টাকা চাইলে আমাদের উপর অনেক নির্যাতন করে। আজ আবার বাড়ির উপর ঝামেলা করতে আসছিলো  তাই বেধেঁ রেখেছিলো আমার ছেলে ( আমার ভাই মো. সাইদুল প্রামানিক কে) মো. দাউদ মন্ডল।এ ঘটানায় জামাতা মো. দাউদ মন্ডল বলেন, জমি বন্ধক দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২ লাখ টাকা নেই আমার মামা সাইদুল প্রামানিক। সেই টাকা আর ফেরত দেয় না। পরে তার মেয়ের সাথে আমার বিয়ে হয়। প্রায় ৬ বছর হয়ে গেলেও আমার টাকা দেয় না। উল্টা আজে-বাজে কথা বলে। তাই আজ বেধেঁ রেখেছিলাম। পরে তারা পুলিশ ডেকে আনে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের জামাইসহ তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রীয়াধিণ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা
হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা

কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহবধূ (২১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আবু নাঈম ভূঞা রেনু’র (৫৫) বিরুদ্ধে। এই Read more

ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক
ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়
ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়

টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ারুল ইসলাম Read more

বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!
বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বদলির আদেশ জারি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন