ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।রোববার (১৩ এপ্রিল) অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানায়, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়। ওই বাজি কারখানাটির সরকারি কোনো অনুমোদন ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়।বিস্ফোরণে নিহত পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি ইতোমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর জানায়, বিস্ফোরণে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানান, নিহত প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।এর আগে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি ফেটে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনের মৃত্যু হয়। এবার অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে আরও আটজনের প্রাণ গেল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। Read more

গোপালগঞ্জে কারফিউ বাড়ল
গোপালগঞ্জে কারফিউ বাড়ল

গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক Read more

পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের
পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের

পাকিস্তানের পক্ষে সুদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২০ মে) Read more

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল: এরদোগান
সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল: এরদোগান

আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ায়কে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (১২ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন