নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পঞ্চগড় জেলা কার্যালয়। বুধবার (২১ মে) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। তিনি বলেন, “যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, সে জাতি কখনো অন্যায় কাজে জড়াতে পারে না। দেশের অধিকাংশ মানুষের মাঝেই ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান, তাই এ জাতি শান্তিপ্রিয় ও মানবিক।”মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের স্নেহ দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা জাগিয়ে তুলতে হবে।”হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমী ইমতিয়াজ ও বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল)। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক জগদিশ চন্দ্র রায়।দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক, মনিটরিং কমিটির সদস্য, অভিভাবক, মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় ১৫০ জন অংশ নেন।উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড়ে বর্তমানে ৯০টি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রে প্রাক-প্রাথমিক ও বয়স্ক (গীতা) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি

কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে আওয়ামী দোসরদের সংঘবদ্ধ করাসহ বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ Read more

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ঢাকা মাওয়া এক্সপ্রেসেওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (২০ মে) সকালে Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: ফখরুল
নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: ফখরুল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৪ Read more

কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন