মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহালকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় অন্তত পাঁচজন ড্রেজার শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে। আহতদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ইজারাকৃত বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজার শ্রমিকরা গ্রামসংলগ্ন নদীর অংশে বালু উত্তোলন করছিলেন। এতে নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলন কাজে বাধা দিতে গিয়ে শ্রমিকদের মারধর করেন এবং একপর্যায়ে একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেন।তবে বালুমহালের ইজারাদার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির দাবি করে বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করেছি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যেই কাজ করছি। হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’এ বিষয়ে চরআব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন এবং একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল
নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল Read more

ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, Read more

বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি

গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি Read more

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় ভ্যাটিকান Read more

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো: ফয়সাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন