স্বামীর সঙ্গে কলহের জেরে প্রেমিকের সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক গৃহবধূ। স্বামী পুলিশ নিয়ে হোটেলে পৌঁছাতেই ধরা পড়ার ভয়ে হোটেলের ছাদ থেকে লাফ দেন ওই নারী। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপত জেলার ছপরেলি এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনার ভিডিও।জানা যায়, ২০১৯ সালে বিয়ে হয় ওই দম্পতির। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। অভিযোগ, গৃহবধূর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি প্রেমিকের সঙ্গে স্থানীয় একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে পিছু নেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকেও।হোটেলে পুলিশ ও স্বামীকে দেখে প্রায় ১২ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন গৃহবধূ। স্থানীয় একজন এই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।স্বামী জানান, স্ত্রী তাকে একাধিকবার খুনের হুমকি দিয়েছেন এবং তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এর আগেও পারিবারিক কলহের জেরে একাধিকবার পুলিশ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা।ঘটনার পর প্রেমিককে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। পুলিশের প্রশ্ন— পরিচয়পত্র যাচাই না করে কিভাবে রুম ভাড়া দেওয়া হলো? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন
দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পেলেন ব্রিটিশ আমলের গুপ্তধন রুপার মুদ্রা।শনিবার (২০ Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা
এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য Read more

এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব
এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব

সুইডেনের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে Read more

জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি
জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি

একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি। ‘ওকে গ্রান্ডমা’ নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন