চুয়াডাঙ্গা জেলার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামে (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন দর্শনা চেকপোস্টে কর্মরত ছিলেন এবং ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন। সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, শামীম নামে একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদের Read more

ভারতে লাইনের পানি পানে মৃত ৫, অসুস্থ হাজারের বেশি
ভারতে লাইনের পানি পানে মৃত ৫, অসুস্থ হাজারের বেশি

ভারতের ‘সবচেয়ে পরিষ্কার শহর’ হিসেবে টানা আটবার পুরস্কার পাওয়া মধ্য প্রদেশের ইন্দোর শহরে সরকারি পাইপলাইনে সরবরাহ করা দূষিত পানি পান Read more

খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!

খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা রামগড়ে ডাক্তার সংকটের ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলার শিকার এই অঞ্চলের প্রায় লক্ষাধিক সেবা প্রত্যাশী মানুষ। Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন
যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই Read more

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন