নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুল গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।মো.মালেক মোল্লার ছেলে নিহত রতন(৪০)উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি
তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি

অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার
কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার

কিশোরগঞ্জে বহনকারী প্রাইভেট থামিয়ে তল্লাশী করে মাদকসহ দুই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তাদেরকে আদালতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন