কক্সবাজারের টেকনাফে সড়কে সেন্টমার্টিন নামে যাত্রীবাহী একটি বাস গতিরোধ করে এক পরিবহন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে অপহরণ চক্রের সাথে জড়িত সন্ত্রাসীরা। এরপর অপরাধীরা অপহৃত পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ঘটে যাওয়া ঘটনার সত্যতা গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, সোমবার (১৬ জুন) সন্ধ্যার দিকে কক্সবাজার টু টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার অন্তর্গত একদল স্বশস্ত্র সন্ত্রাসী বাস থামিয়ে এই পরিবহন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। অপহৃত যুবক হচ্ছে হ্নীলা ইউনিয়ন দমদমিয়া এলাকার বাসিন্দা সালমান খান (২৭)। সে দীর্ঘ দিন ধরে সেন্টমার্টিন পরিবহনে টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করে আসছেন। চেয়ারম্যান মোহাম্মদ আলী আরো জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহণ বাসটি আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে, বাসটিকে গতিরোধ করে উক্ত পরিবহন সেক্টরের কাউন্টারে কর্মরত শ্রমিক সালমানকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর তার পিতাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরণ চক্রের সদস্যরা। বিষয়টি অবহিত করার জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানায় কর্মরত ওসি তদন্ত হিমেল রায় জানান, এব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি। তারপরও ঘটে যাওয়া ঘটনার বিষয়টি আমলে এনে অপহৃত যুবককে উদ্ধার করার জন্য পুলিশ সদস্যদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, অনুসন্ধান বলছে গত ১৮ মাসে উখিয়া-টেকনাফ দুই উপজেলার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জন ভুক্তভোগী অপহরণের শিকার হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার
ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রতনদী এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে নয়ন মিয়া (৩৭) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। Read more

ত্রিমোহনী বাজারে আবারো চুরি, ৮ তালা ভেঙে নিয়ে গেল মালামাল
ত্রিমোহনী বাজারে আবারো চুরি, ৮ তালা ভেঙে নিয়ে গেল মালামাল

রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে আবারো চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০৩ অক্টোবর) গভীর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন